Introduction
আজকের সফটওয়্যার দুনিয়ায় speed এবং responsiveness খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীরা চায়, তাদের অ্যাপ্লিকেশন যেন একই সময়ে একাধিক কাজ করতে পারে। যেমন—
ওয়েব সার্ভার একইসাথে হাজারো ইউজারের request হ্যান্ডেল করবে
মোবাইল অ্যাপ ফাইল ডাউনলোড করার সময়ও responsive থাকবে
Desktop UI অ্যাপ ব্যাকগ্রাউন্ডে calculation করলেও ফ্রিজ করবে না
এই সবকিছুর জন্যই Multithreading দরকার। C# এবং .NET Framework এ multithreading এত শক্তিশালীভাবে তৈরি করা হয়েছে যে ছোট থেকে বড় সব ধরণের সিস্টেমেই ব্যবহার করা যায়।
Multithreading vs Multiprocessing
প্রথমেই একটা পরিষ্কার ধারণা থাকা দরকার:
Multithreading → একই প্রসেসের ভেতরে একাধিক থ্রেড parallel এ কাজ করে।
Multiprocessing → আলাদা আলাদা প্রসেস parallel এ চলে, প্রত্যেকটা প্রসেসের নিজস্ব memory থাকে।
💡 উদাহরণ:
Google Chrome এ প্রতিটা Tab একটা process।
কিন্তু প্রতিটা Tab এর ভেতরে আবার একাধিক thread চলে (rendering, JS execution, network handling ইত্যাদি)।
Creating a Thread in C#
C# এ multithreading শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো Thread ক্লাস ব্যবহার করা।
